শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ইরাকে ইসলামের প্রথম যুগের মাটির মসজিদ আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৬৭৯ খ্রিস্টাব্দ বা ৬০ হিজরি বর্ষে নির্মিত একটি মাটির মসজিদ আবিষ্কৃত হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ধি কার গভর্নরেটে ওই মসজিদের সন্ধান পায় ব্রিটিশ ও স্থানীয় প্রত্নতাত্ত্বিক দল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

আল-রাফা’ই শহরে আবিষ্কৃত মসজিদটি একটি আবাসিক এলাকার মাঝখানে অবস্থিত। মসজিদটি প্রায় আট মিটার (২৬ ফুট) চওড়া এবং পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা। সেখানে ২৫ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন বলে ধারণা করা হচ্ছে।

গভর্নরেটের তদন্ত ও খনন বিভাগের প্রধান আলী শালঘাম এই আবিষ্কারকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেছেন। কারণ ইসলাম প্রচার শুরুর সময়ের এই মসজিদটি সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি।

শালঘামের মতে উমাইয়া যুগের প্রথম দিকের বেশকিছু প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান আবিষ্কৃত হয়েছে। তবে ক্ষয়ের কারণে সেসব প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান থেকে ইসলামের সেই সময়ের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ