শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ডব্লিউটিও সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন। চার বছরের মধ্যে এটি ডব্লিউটিও’র বৃহত্তম বাণিজ্য সম্মেলন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’র নাম ঘোষণার পরে এই বাণিজ্য সম্মেলন শুরুর চার দিন আগে তা স্থগিত করা হয়।

নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে ৯ নভেম্বর প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়।

ডব্লিউটিও আশা করেছিল, চার দিনের সম্মেলনে দুর্বল সংগঠন থেকে সংস্থাটি নতুন প্রাণের শ্বাস ফেলবে।

নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা আশা করছিলেন, এই সম্মেলনে মতভেদ দূর করতে, কোভিড ভ্যাকসিনের পেটেন্ট তুলে নেওয়ার বিষয় একটি চুক্তির দিকে অগ্রসর হতে এবং মহামারী মোকাবিলায় ডব্লিউটিও’র ভূমিকা তুলে ধরার জন্য সুযোগ পাবে।

তিনি বলেন, ‘মহাপরিচালক হিসেবে আমার অগ্রাধিকার হলো এমসি ১২তে (মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন) অংশগ্রহণকারী সকল মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া।’

জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশি মন্ত্রী এবং ৪,০০০ বেশি প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ