শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

স্বীকৃতি দেয়ার জন্য সব ধরণের শর্ত পূরণ করেছি: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।

গতকাল শুক্রবার দোহায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। তবে আন্তর্জাতিক সমাজ তালেবানকে কি কি শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কিভাবে পূরণ হয়েছে তার বিবরণ তিনি দেননি।

মোহাম্মাদ নাঈম বলেন, গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৪০ বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

তালেবানের এই মুখপাত্র বলেন, আফগান জনগণের উন্নতি ও অগ্রগতি এখন তালেবান সরকারের প্রধান অগ্রাধিকার; তবে বিদেশে আফগান অর্থ আটকে থাকার কারণে আফগানিস্তানে ব্যাপক অর্থনৈতিক সঙ্কট দেখা দিচ্ছে বলে তিনি জানান।

বিশ্বের কোনো দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন।তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত ২০ বছরের দুর্নীতির মূলোৎপাটন করেছ বলেও তিনি দাবি করেন।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানর ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ