বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার দেশ জর্জিয়ায় বেড়েই চলছে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মিলনস্থলে অবস্থিত মিশ্র সংস্কৃতির দেশ জর্জিয়া। ককেশাস অঞ্চলের এই দেশের পশ্চিমে কৃষ্ণ সাগর, উত্তর ও পূর্ব দিকে রাশিয়া, দক্ষিণে তুরস্ক ও আর্মেনিয়া এবং দক্ষিণ-পূর্ব দিকে আজারবাইজান অবস্থিত।

সুউচ্চ পাহাড় ও সমুদ্র তীরবর্তী উর্বর সমতলভূমির দেশ জর্জিয়ার মোট আয়তন ৬৯ হাজার ৭০০ স্কয়ার কিলোমিটার। তিবলিসি দেশটির সর্ববৃহৎ শহর ও রাজধানী। মোট জনসংখ্যা চার মিলিয়ন। ২০১৪ সালে জনসংখ্যা জরিপ অনুসারে দেশটির জনসংখ্যার ১০.৭ শতাংশ মুসলিম।

জর্জিয়ায় ইসলামের আগমন জর্জিয়ায় ইসলামের আগমন ঘটে ৬৪৫ খ্রিস্টাব্দে। যখন ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)-এর যুগে জর্জিয়ার একাংশ মুসলিম শাসনাধীন হয়। ১১২২ খ্রিস্টাব্দ পর্যন্ত জর্জিয়ায় (একাংশে) মুসলিম শাসন অব্যাহত ছিল। দীর্ঘ ৫০০ বছরের শাসনকে তিন ভাগে ভাগ করা যায়।

১. আমিরাত অব তিবলিসি: ৬৪৫ খ্রিস্টাব্দে তিবলিসি জয় করার পর থেকে ৭৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া খলিফাদের অধীনে জর্জিয়ান ভূমিতে প্রথম ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়।

২. আব্বাসীয় শাসন: ৭৩৬ থেকে ৮৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিবলিসি আব্বাসীয় খিলাফতের অধীন থাকে। এ সময় জর্জিয়ার সমগ্র পূর্বাঞ্চল মুসলিম শাসনাধীন হয়।

৩. সেলজুক শাসন: ৮৫৩ খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টীয় এগারো শতকের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত তিবলিসি সেলজুক সাম্রাজ্যের অধীন হয়। ফলে জর্জিয়ান ভূমি থেকে আরব শাসনের অবসান হয় এবং পারসিয়ান শাসন প্রতিষ্ঠিত হয়।

১১২২ খ্রিস্টাব্দে জর্জিয়ার শাসক চতুর্থ কিং ডেভিড তিবলিসি জয় করেন। তবে মুসলিম শাসনামলে সমৃদ্ধ তিবলিসিকেই জর্জিয়ার রাজধানী ঘোষণা করেন।

মুসলিম শাসকদের উদারতা: দীর্ঘ ৫০০ বছর মুসলিমরা তিবলিসি শাসন করলেও স্থানীয় নাগরিকদের ওপর ইসলাম ধর্ম চাপিয়ে দেয়নি। প্রখ্যাত ফরাসি পর্যটক জে ডে টর্নফোর্ট ১৭০১ খ্রিস্টাব্দে যখন তিবলিসি সফর করেন, তখন শহরের ২০ হাজার নাগরিকের মধ্যে ১৭ হাজার ছিল খ্রিস্টান এবং তিন হাজার ছিল মুসলিম।

জর্জিয়ায় ইসলামী শাসনের দ্বিতীয় অধ্যায়: খ্রিস্টীয় চৌদ্দ শতকের শুরুতে তুরস্কের উসমানীয় সাম্রাজ্য ও ইরানের সাফাভিদ সাম্রাজ্য ককেশাস অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণে অভিযান শুরু করে।

স্থানীয় খ্রিস্টান শাসকদের পরাজিত করে তারা জর্জিয়ার বৃহৎ অংশ জয় করে। পনেরো থেকে ষোলো শà