শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ফের বাড়ছে বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনার প্রকোপে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সোয়া চার লাখের ঘর।

মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন। যা আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জনে।

একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬০ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৪৩ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ