শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

৪০ লাখের বেশি আফগান শিশু স্কুলের বাইরে: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এখন ৪০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যার অর্ধেকের বেশি মেয়ে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ কথা জানিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি আরো বলছে, গত তিন মাসে তারা প্রায় দেড় লাখ শিশুকে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য সহায়তা করেছে।

এক টুইট বার্তায় ইউনিসেফ বলেছে, সংস্থাটি গত তিন মাসে দেশজুড়ে পাঁচ হাজার ৩৫০ কমিউনিটিভিত্তিক শ্রেণিকক্ষের মাধ্যমে এক লাখ ৪২ হাজার ৭০০-এর বেশি শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করতে সহায়তা করেছে। তবে এ বিষয়ে আরো বেশি কিছু করা দরকার, কারণ এখনো ৪০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যার অর্ধেকের বেশি মেয়ে।

তুরস্কভিত্তিক একটি এনজিও বলেছে, তারা দেশের বিভিন্ন স্থানে থাকা আফগান-তুর্কি সু্কলে যোগ দিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিন হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হওয়া মাত্র এক হাজার ওই স্কুলে ভর্তি হতে পারবে।

এ বিদ্যালয়টির শিক্ষক ও পরীক্ষকরা বলেছেন, কয়েক বছরের তুলনায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের হার কমে আসছে। আবদুল বাকি ওরিয়াখাইল নামের একজন শিক্ষক বলেন, সাম্প্রতিক পরিবর্তন শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ওপর প্রভাব ফেলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ