শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

এবারও জাতিসংঘে কথা বলার সুযোগ দেওয়া হল না তালেবানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানদের অধিবেশনে বসার অনুমোদন দেয়নি জাতিসংঘের স্বীকৃতি কমিটি। পাশাপাশি গৃহীত হয়নি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের স্বীকৃতির অনুরোধও।

নিউইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে কথা বলতে চেয়েছিল তালেবান। তবে তারা সেই সুযোগ পাবে কি না তা নিয়ে আগে থেকে সন্দেহ ছিল।

বুধবার জাতিসংঘের কমিটি আহ্বান করা হয়। আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি হয়ে কে কথা বলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধির ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি এদিন।

যার কারণে ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান এবং সামরিক জান্তার প্রতিনিধিরা ১৯৩ সদস্যের এই অধিবেশনে বসার অনুমতি পায়নি।

তালেবান তাদের দোহা ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করে। তিনি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টুইট করে জানান, আফগানিস্তানের লোকজন তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এবং তাদের অধিকার আছে জাতিসংঘে প্রতিনিধিত্ব করার।

গত ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর মরিয়া হয়ে তারা বৈশ্বিক স্বীকৃতি খুঁজছে। যদিও দেশটিতে ইতোমধ্যে মানবিক বিপর্যয় ঘটেছে। প্রায় অর্ধেক জংসংখ্যা ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ