শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

তুরস্কের নতুন অর্থমন্ত্রী হলেন নুরেদ্দিন নেবাতিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নুরেদ্দিন নেবাতিকে। যিনি এর আগে ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, লুতফি ইলভানের পদত্যাগের পর নুরেদ্দিন নেবাতিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তুরস্ক কম সুদহারভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের আগে ইলভানকে পদত্যাগ করতে হলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আশা করছেন, এ মডেলে উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে।

৫৭ বছর বয়সি নেবাতি আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন।

নেবাতি এক টুইটে বলেন, ‘ও আমার রব, আমার জন্য দায়িত্ব পালন সহজ করে দাও, কঠিন করে দিও না। হে সৃষ্টিকর্তা, ফল যেন ভালো আসে। আমাদের কাজে সফলতা দিন। হে সৃষ্টিকর্তা, আমাকে ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের যোগ্যতা দিন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নেবাতি ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন।

গত সপ্তাহে নেবাতি বলেছিলেন, তুরস্ক বহুদিন ধরে কম সুদহারের নীতি বাস্তবায়ন করতে চাইছিল। কিন্তু এ পদক্ষেপ নানা বাধার মুখে পড়েছে। তবে এবার আমরা এটি বাস্তবায়ন করবো।

গত সেপ্টেম্বর থেকে, তুরস্ক সুদহার ধাপে ধাপে ১৯ শতাংশ থেকে চার শতাংশ কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে। সেপ্টেম্বরের শুরুতে ডলারের বিপরীতে তুর্কি লিরা ছিল ৮.২৮ যা ২ ডিসেম্বর ১৩.৪২ লিরায় লেনদেন হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ