শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই গাদ্দাফিপুত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর বাধা নেই। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েক দিন আগে রুল জারি করেছিল।

বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন।

পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেইজে টুইট করা হয়, লিবিয়ার প্রেসিডেন্ট পদে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট।

গত ১৪ নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার সাইফের পাশাপাশি আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামালের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ত্রিপলির আদালত।

গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ