শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েক দিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৩২৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ১১৪ জন।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৯৫ জন। শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ৮৭১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৪৯ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ১১৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২৫৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ২৯ হাজার ৪০৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৪৫৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ