শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ভয়ঙ্কর ওমিক্রনে আক্রান্ত একই পরিবারের ৯ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের জয়পুরে আরও ৯ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জিনিউজের খবরে বলা হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্য়ে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত।

এই নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়াল।

আজ রোববারই (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যানড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।

শনিবার (৪ ডিসেম্বর) মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮। ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিত্সকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন এই ধরন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ