শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরব সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জেদ্দায় গতকাল শনিবার ম্যাক্রোঁকে আল-সালাম প্রাসাদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এমানুয়েল ম্যাক্রোঁ’র সৌদি সফরকালে উভয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি সমঝোতা সই হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উভয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।

সৌদি যুবরাজের সঙ্গে গতকাল মধ্যাহ্নভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। আগের দিন শুক্রবার কাতার সফর করেন এমানুয়েল ম্যাক্রোঁ। দুদিনের জন্য আরব উপসাগরীয় অঞ্চল সফরে গেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ