শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

উদারতার জন্য কানাডিয়ান মুসলিম সংগঠনকে বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উদারতা ও সহানুভূতিশীল কর্মকাণ্ডের জন্য কানাডার একটি স্থানীয় মুসলিম সংগঠন ‘দ্য ২০২১ কমিউনিটি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেছে।

মিসিসাগা শহর কর্তৃপক্ষ তাদের এই পুরস্কার প্রদান করেছে। ‘দ্য মিসিসাগা ফুড ব্যাংকের’ মাধ্যমে মুসলিমরা ৫০ হাজার মার্কিন ডলার এবং দুই হাজার ৩৯০ পাউন্ড খাবার বিতরণ করে।

মিসিসাগা শহরের মেয়র বনি ক্রম্বে বলেন, ‘মহান মিসিসাগা শহর এবং আমার কাউন্সিলের সদস্যদের পক্ষ থেকে, আমি ‘আইসিএনএ’ কানাডাকে কমিউনিটি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডের জন্য অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। কেননা আপনারা মেয়রের ‘থ্যাঙ্ক গিভিং ফুড ড্রাইভে’ অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘আপনাদের অনুদানের পরও এ বছর আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারিনি। তবে অনুদানের পরিমাণ বেড়েছে এবং সাড়ে ছয় লাখ মার্কিন ডলার এবং তিন লাখ ৭০ হাজার পাউন্ড খাবার আমরা আমাদের ক্ষুধার্ত প্রতিবেশীর জন্য একত্র করতে পেরেছি। ‘দ্য ২০২১ কমিউনিটি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড’-এর জন্য আপনাকে অভিনন্দন এবং আপনাদের উদারতা ও সহানুভূতির জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (আইসিএনএ) ১৯৭০ সাল থেকে কানাডায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেবামূলক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি আগেও বহুবার পুরস্কৃত হয়েছে। সূত্র: ইকরা ডটসিএ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ