শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

তালেবান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের আফগান অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা সহ সকল মন্ত্রী ও কর্মকর্তাদের জন্য নতুন বেতন ঘোষণা করেছে। গত ১ ডিসেম্বর এই বেতন কাঠামো ঘোষণা করা হয়।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হকমাল এক বিবৃতিতে বলেছেন, আগের সরকারের বেতন ব্যবস্থা ছিল অন্যায্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের বেতন ভিন্ন ভিন্ন ছিল, তাই বেতন কাঠামোতে পরিবর্তন অনিবার্য ছিল। আহমেদ ওয়ালী হকমল বলেন, বেতন ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের বেতন কমানো হয়েছে।

ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানে সবচেয়ে বেশি বেতন পাবেন। তার বেতন ২ লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি। আগের সরকারের সময় প্রেসিডেন্টের বেতন ছিল ৪ লাখ ৮০ হাজার আফগানি।

এছাড়া তালেবানের প্রধানমন্ত্রীর বেতন করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন ১ লাখ ৩৭ হাজার আফগানি, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি।

প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের বেতন ৩২৫০০ আফগানি থেকে কমিয়ে ২৫২০০ থেকে ৩০৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ২২৪০০ আফগানি থেকে কমিয়ে ১৬৬০০ থেকে ২০৬০০ আফগানি করা হয়েছে। এভাবে সব গ্রেডের বেতন কমানো হয়েছে। প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের শুরুর গ্রেড ৮ম গ্রেডের বেতন ৫৬০০ আফগানি থেকে কমিয়ে ৫০০০ থেকে ৫৪০০ আফগানি করা হয়েছে।

তবে যারা শিক্ষা বিভাগের কাজ করেন তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন তালেবানের আফগান ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ