শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২২) নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো. মামুন হোসেন (৫০) চুয়াডাঙ্গা জেলার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতু ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে বিক্ষোভ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচার দাবি করে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ট্রাক চালককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সোনাপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ঘাতক ট্রাকের চাপায় নোবিপ্রবি শিক্ষার্থী অজয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ