শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

নাইজেরিয়ায় বাসে আগুন লাগিয়ে ৩০ জনকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে অন্তত ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির সোকোতো প্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে বুধবার (৮ ডিসেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তারা দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন গ্রামে বহুবার এ ধরনের আক্রমণ চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে ভ্রমণকারীদের ওপরও তারা হামলা চালিয়ে থাকে। এমনকি মুক্তিপণের জন্য এরই মধ্যে তারা দেশটির বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অপহরণও করেছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বরনোর পুলিশ বিভাগের মুখপাত্র সানুসি আবুবকর জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটিতে ২৪ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আহত অবস্থায় মাত্র সাতজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীকালে তাদেরকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হতাহতদের উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় দুজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং নিহতের সংখ্যাও আরও অনেক বেশি। তারা বলছেন, মরদেহগুলো এতোটাই পুড়ে গেছে যে সেগুলোর পরিচয় শনাক্ত করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ