শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে ভারতের প্রতিরক্ষা প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, অন্যান্য স্টাফ ও পরিবারের সদস্যরা ছিলেন। দুর্ঘটনায় ইতোমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত মারা গেছেন না বেঁচে আছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ