শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ভারতের সামরিক বাহিনীর প্রধান জেনারেলকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

দেশটির তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইন্সটিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিপিন রাওয়াত বেঁচে আছেন কিনা বা তার অবস্থা এখন কেমন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইট বার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে ছিলেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ। তিনি আজ সকালেই দিল্লি থেকে সুলুর ঘাঁটিতে গিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ