শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

রিমান্ড শেষে আদালতে সোপর্দ হলেন মেয়র আব্বাস আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাজশাহী কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে তিন দিনের রিমান্ড শেষে কোর্টে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করে। এর আগে গত বুধবার ভোরে রাজধানীর ঈশাখাঁ হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, আদালতের নির্দেশে রিমান্ডে থাকাকালীন মেয়র আব্বাস আলীর নমুনা ভয়েস সংগ্রহ করে পুলিশ। পরীক্ষার জন্য যা ল্যাবে পাঠানো হবে ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ