শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২০২৩ সালে বিশ্ব পর্যটনের রাজধানী হবে ইসলামি ঐতিহ্যের শহর সমরখন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালে বিশ্ব পর্যটন রাজধানী হবে উজবেকিস্তানের ইসলামি ঐতিহ্যের শহর সমরখন্দ। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিওটিও)-এর ২৪তম সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে উজবেকিস্তানের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিওটিও)-এর ২৫তম সাধারণ অধিবেশন আয়োজন করবে সমরখন্দ।

উজবেকিস্তানে প্রথম বারের মতো এ ধরনের আয়োজন হতে যাওয়ায় দেশটির জন্য তা একটি ঐতিহাসিক ঘটনা।

মাদ্রিদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে উজবেকিস্তানের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আজিজ আবদুখাকিমভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, উজবেক সরকারের নীতি এবং দেশে পর্যটন বিকাশের দীর্ঘ প্রচেষ্টার ফলে প্রথমবারের মতো জাতিসংঘ সংস্থার বৈঠক আয়োজনের সুযোগ তৈরি হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ