মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

ময়মনসিংহে মসজিদ কমিটির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলার চরসিরতার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (৩০)নামে দুই ভাইকে পিটিয়ে হত্যা এবং তাদের বাবাকে আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরের এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় একটি মসজিদের কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ছিলো। গতকাল দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান।

তাকে বাঁচাতে বাবা আলী আকবর ও তার ভাই শফিকুল ইসলামসহ স্থানীয়রা ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে হাসেম গ্রুপ ও মজিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার আবারও সালিশ হওয়ার কথা ছিল। শুক্রবার ঘটনার সময় মজিদ গ্রুপের আকবর আলী ও তার দুই ছেলে রফিকুল ও শফিকুল সিরতা ছানুর মোড়ে অবস্থান করলে আবুল হাসেমের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মজিদ গ্রুপের ওপর হামলা চালায়। এসময় রফিকুল, তার ভাই শফিকুল ও তাদের বাবা আকবর আলীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রফিকুল ইসলাম। আহত শফিকুল ও বাবা আকবর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে শফিকুলের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর মারা যায় শফিকুল।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ রুবেল ও মমতাজ নামে হাসেম গ্রুপের দুইজনকে আটক করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ