শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দু’দিনে ৩০ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ৬ রাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোর আঘাতে হয়েছে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাত থেকে নিয়ে শনিবার পর্যন্ত দেশটির ছয়টি অঙ্গরাজ্যে অন্তত ৩০টি টর্নেডো আঘাত হেনেছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে।

রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৭০ জন কেন্টাকির। এছাড়া আরকানসাসে দু’জন, টেনিসিতে চার জন, ইলিনয়সে ছয় জন ও মিসৌরিতে দু’জন নিহত হয়েছে।

জানা গেছে, টর্নেডোগুলো মধ্য ও দক্ষিণাঞ্চলে যাত্রাপথের ২০০ মাইলের মধ্যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কেন্টাকির একটি ছোট শহরের মোমবাতি কারখানা, অগ্নিনির্বাপন ও পুলিশ স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপে আটকে পড়া মানুষদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ