শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফেনীর ছাগলনাইয়া আজিজিয়ার মাদরাসার দস্তারবন্দী সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি>

ফেনী জেলার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদরাসার দস্তারবন্দী সম্মেলন ও বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

১১ ডিসেম্বর (শনিবার) যোহরের নামাজের পর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীনের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আলজামেয়া আলইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র ওস্তাদ ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ আহমদুল্লাহ। তিনি সংক্ষিপ্ত বয়ানের আগে এ বৎসর মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (মার্ষ্টাস) সমাপনকারী ছাত্রদের মাথায় সম্মাননা পাগড়ি বেধে দেন।

দস্তারবন্দী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন- চট্টগ্রাম আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ্, জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা কুতুবউদ্দিন, ফেনী জামেয়া রশীদিয়ার মহা-পরিচালক মুফতি শহিদুল্লাহ, আল্লামা ফরীদউদ্দীন আল মোবারক, আল্লামা নুরুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ