শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরায় স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরায় স্ত্রী শিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমজি আজম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কার্তিক ঘোষ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের কারণে স্বামী কার্তিক ঘোষসহ তার মা ও বোনেদের বিরুদ্ধে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা খুলনার নমিতা ঘোষ পরদিন পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাটকেলঘাটা থানার তৎকালীন এসআই নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, মা যুথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামি করে ২০১০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারি এ মামলার চার্জ গঠন করা হয়। আদালতে এ ঘটনায় ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। বিচারে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচজনকে বেকসুর খালাস দেন।

মামলার বাদী নমিতা ঘোষ বলেন, আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ৬ জন জড়িত। অথচ ফাঁসির আদেশ হলো একজনের। এ জন্য এ রায়ে আমি খুশি না।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. জহুরুল হায়দর বাবু বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলার আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ