শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইনের হলরুমে এ সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, বিপিএম (সেবা) বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সে সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা- বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মুহা. হেলাল উদ্দিন ভূইয়া, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহা. জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

এ ছাড়াও সেসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গার আলগী ইউনিয়নের সনামধন্য সফল বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মুহা. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহা. ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ