শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

আপনাদের আত্মত্যাগকে অভিবাদন জানাই: বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে এক টুইট বার্তায় মমতা বলেন, সবার মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা অভিবাদন জানাই। এছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে।

এদিকে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণেই ‘বিশেষ অতিথি’ হিসেবে তার এই সফর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ