শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

খেলনা পিস্তল ঠেকিয়ে র‍্যাব সদস্যকে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব সদস্যের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছেন এক মাদক ব্যবসায়ী। এসময় অপর মাদক ব্যবসায়ীর চাপাতির আঘাতে আহত হন ওই র‌্যাব সদস্য।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৭৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। পরে র‌্যাবের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিম ভাঙা মহল্লার শাহরিয়ার নাজিম ওরফে জয় (২১), বুজরুক রাজারামপুর হলের মোড় এলাকার পরশ ওরফে মাহিদ হাসান (১৯) ও সিঅ্যান্ডবি গড়ের মাঠ এলাকার তারেক মাহফুজ (১৯)।

পুলিশ জানায়, শাহরিয়ারের মা আমেনা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার প্রথম স্বামী শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার। মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় আমেনা বেগমের সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘটান শহিদুল। পরে মতিউর রহমান নামে গোদাগাড়ীর এক মাদক ব্যবসায়ীকে বিয়ে করেন মুক্তি। পরবর্তীতে মতিউর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এরপর গোদাগাড়ী পৌর যুবলীগের নেতা নুরুজ্জামান কাজলকে বিয়ে করেন তিনি। মাস তিনেক আগে একটি মাদক মামলায় নুরুজ্জামান, আমেনা বেগম ও তার ছেলে শাহরিয়ারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি তারা জামিনে বের হলে র‌্যাবের কাছে মাদকসহ গ্রেপ্তার হন শাহরিয়ার।

এ ঘটনায় র‌্যাবে কর্মরত উপপরিদর্শক ত্রিনিবাস মিস্ত্রি বাদী হয়ে গোদাগাড়ী থানায় চারজনের নামে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে মাদক রাখা, সরকারি কাজে বাধা দান, র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকেও গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ