শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন রাই: নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ‘টাইফুন রাই’। এ ঘটনায় অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৩ লাখের বেশি মানুষ বাড়িঘর এবং সমুদ্র সৈকতের রিসোর্টগুলো থেকে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

ফিলিপাইনের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যখন ‘সুপার টাইফুন’ রাই আঘাত হেনেছিল তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল)। শুক্রবার সকালে গতিবেগ কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়।

টাইফুনে নিহতদের সবাই দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের। তবে টাইফুনে সিয়ারগাও, ভিসায়াস এবং মিন্দানাও দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক রিকারডো জালাড।

ফিলিপাইনের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ডেনিস দাতু বার্তা সংস্থা এএফপিকে বলেন, সিয়ারগাও দ্বীপের প্রতিটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিয়ারগাও দ্বীপের বাসিন্দারা হতভম্ব ও উদভ্রান্ত, শহরে বোমা পড়লে বা সামরিক আগ্রাসন শুরু হলে মানসিক অবস্থা যেমন হয়। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ