শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা সফল হবে না: হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে।

আজ শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবার দ্বিতীয় অংশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করা হচ্ছে ভিয়েনা সংলাপে ইরানের অংশগ্রহণের আরেকটি উদ্দেশ্য।

আলী আকবারি বলেন, পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করা সত্ত্বেও ইরান যে তাদের সাথে সংলাপে বসতে সম্মত হয়েছে সেজন্য তাদের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। তা না করে তারা উল্টো ইরানকে অভিযুক্ত করে যাচ্ছে।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদল পূর্ণ ক্ষমতা ও সংকট সমাধানের রোডম্যাপ নিয়ে হাজির হয়েছে। কিন্তু প্রতিপক্ষ আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ইরানি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পায়তারা করছে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হবে না।

হাজি আলী আকবারি বলেন, তারা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে বলে তাদেরকেই প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিকল্প নেই। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ