শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৯৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার পূর্ণ মেডিক্যাল চেক-আপ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (মাহাথির) পূর্ণ মেডিক্যাল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবেন।’ তবে এই বিবৃতিতে তাকে ভর্তির কারণ জানানো হয়নি। তার মুখপাত্রও কোনও মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিন মাহাথির মোহাম্মদকে হাসপাতালে থাকতে হবে।

মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হার্টের সমস্যা রয়েছে। আগেও তার হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে।

২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ চরিত্র মাহাথির মোহাম্মদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ