শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জালালাবাদ ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জালালাবাদ ইমাম সমিতি সিলেটের দক্ষিণ সুরমা থানা শাখার আওতাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে।

এই কমিটি গঠনের উদ্দেশে গত ১৮ ডিসেম্বর (শনিবার),পাঠানপড়া কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইয়াহয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা রাশিদ আহমদ আ'যমীকে সভাপতি এবং মাওলানা ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২৭ নং কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুনিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সালিম আহমদ সোলাইমান।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি মাওলানা আব্দুল করিম জালালী, মাওলানা ওলীউর রাহমান, মাওলানা মুহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি হোসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ ইয়াহয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মুহিব্বুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইমদাদুল হক, মাওলানা শামিম আহমদ, মাওলানা সোহেল আহমদ ও মাওলানা জহির উদ্দিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ