শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওমিক্রনের ধাক্কায় জ্বালানি তেলের বাজারে ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের অতি সংক্রমণশীল নতুন ধরন ওমিক্রন জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

ইউরোপ ও আমেরিকায় ওমিক্রনের কারণে নতুন করে বিধিনিষেধ আরোপ হচ্ছে। এ কারণে তেলের চাহিদাও কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে দামে। এ নিয়ে বিনিয়োগকারীরা চিন্তায় পড়েছেন।

সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ১.৯২ ডলার বা ২.৬ শতাংশ কমে দাম দাঁড়ায় ৭১.৬ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইমিডিয়েট ক্রুড ব্যারেল প্রতি ২.০৯ ডলার বা ৩ শতাংশ কমে দাম হয়েছে ৬৮.৭৭ ডলার।

বাজার বিশ্লেষক কেলভিন ওয়ং জানান, ইউরোপ ও আমেরিকায় জ্বালানি তেলের দাম কমার প্রভাব এশিয়ার বাজারেও পড়তে শুরু করেছে। একে তিনি সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও বলেন, বিশ্বব্যাপী ওমিক্রন ভেরিয়্যান্টের ক্রমবর্ধমান সংক্রমণ বাড়ছে। এ অবস্থাকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ডে আসন্ন বিধিনিষেধের আশঙ্কায় চাহিদা কমার ঝুঁকি বাড়তে পারে।

এর মধ্যে ওমিক্রনের দাপটে রবিবার লকডাউনে চলে গেছে নেদারল্যান্ডস। বড়দিন ও নববর্ষের ছুটিকে কেন্দ্র করে ইউরোপের একাধিক দেশ সে দিকে হাঁটছে। যুক্তরাজ্য থেকে ভ্রমণসহ একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা তাদের নাগরিকদের বুস্টার ডোজ গ্রহণ, মাস্ক পরিধান ও শীতকালীন ভ্রমণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ