শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তালেবানকে ১০০ কোটি রিয়াল সহায়তার ঘোষণা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মানবিক সহায়তা হিসাবে ১০০ কোটি রিয়াল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।

ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। খবর আল আরাবিয়া ও ডন উর্দূর।

তিনি বলেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই এবং যুদ্ধ-বিধ্বস্ত দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অঞ্চল ও বিশ্বে প্রভাব ফেলতে পারে। আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট আরও গুরুতর হতে পারে, সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে আফগানিস্তানের জন্য একটি মানবিক ট্রাস্ট তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক দেশগুলো।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এই ট্রাস্ট তহবিল গঠনের ঘোষণা দেন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই তহবিল গঠন করা হবে।

বৈঠকে আফগানিস্তান যেন অস্থিরতা তৈরিকারীদের আশ্রয়স্থলে পরিণত না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব। এছাড়া আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলেও জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান।

এ সময় প্রিন্স ফয়সাল বিন ফরহান বলেন, চলমান সংকট নিরসনের লক্ষ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা শুরু করবে সৌদি আরব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ