শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্রের চতুর্মুখী হামলায় পড়বে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভবিষ্যতে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলে প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এ ধরনের যুদ্ধ মোকাবেলায় দেশটির সামরিক বাহিনী সক্ষম নয়। এমন কথা বলেছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত এক শীর্ষ সেনা কর্মকর্তা।

ইসরায়েলি ওই সাবেক সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল ইজহাক ব্রিক। তার উদ্ধৃতি দিয়ে সম্ভাব্য যুদ্ধ নিয়ে দেশটির গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। এতে ইসরায়েলি বাহিনীর সক্ষমতা ও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।

জেনারেল ব্রিকির মতে, ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হলে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে প্রতিবেশী দেশগুলোতে থাকা ইরানপন্থীদের হামলা। সিরিয়া, ইয়েমেন ও ইরাকের এসব গেরিলা গোষ্ঠীগুলোর পাশাপাশি ফিলিস্তিনের গাজার হামাসের হামলা মোকাবেলা করতে হবে তেল আবিবকে।

এসব গোষ্ঠী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। সব মিলিয়ে প্রতিদিন গড়ে ৩ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে মিলিশিয়া গ্রুপগুলো। এর আগের সম্ভাব্য যুদ্ধে বহু ফ্রন্টে একসঙ্গে ইসরায়েলকে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছিলেন জেনারেল ব্রিক।

বেশ কয়েকবার তিনি বলেছেন, চতুর্মুখী এমন হামলা প্রতিহত করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। দিনকে দিন এই বাহিনীর সক্ষমতা কমছে, বাস্তব এই সত্যকে উপেক্ষা করা ঠিক হবে না। ফলে একটি যুদ্ধ দেশটিকে অনেক বছর পিছিয়ে দিবে।

আগের যুদ্ধগুলোর চেয়ে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভবিষ্যতের যুদ্ধে, যা তুলনার বাইরে- এমন হুঁশিয়ারি দেন জেনারেল ব্রিক। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর গত মে মাসে তিনি বলেন, বিমানবাহিনী ইসরায়েলের বিজয় এনে দেয়ার যে বিশ্বাস জন্ম দিয়েছে, তা ধ্বংস হয়ে গেছে। ওই যুদ্ধে ইসরায়েলে ৪ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ