শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিশুদের যৌন নির্যাতন করায় ধর্মযাজকের ১২ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অপরাধে পূর্ব তিমুরে যুক্তরাষ্ট্রের সাবেক একজন ধর্মযাজক রিচার্ড ডাসবাসকে (৮৪) ১২ বছরের জেল দেওয়া হয়েছে। নিজের অধীনে থাকা এতিম এবং অসহায় মেয়ে শিশুদের যৌন নির্যাতনের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবারের রায় সম্পর্কে ডাচবাচের আইনজীবী মিগুয়েল ফারিয়া বলেছেন, তিনি এই শাস্তি মেনে নেবেন না। বিবাদীর সঙ্গে সহযোগিতা করে যাবেন। বিবাদী, তার পরিবারের পক্ষে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পূর্ব তিমুরের মতো ক্যাথলিক দেশটিতে যৌন নির্যাতনের ধর্মযাজকের বিরুদ্ধে শাস্তির ঘটনা এটাই প্রথম। ১৯৯০এর দশকের শুরুতে এতিম এবং বিপন্ন শিশুদের জন্য তোপু হোনিস নামে একটি আশ্রয় প্রতিষ্ঠা করেছিলেন ওই যাজক। সেখানে আশ্রিতাদের ১৪ বছরের কম বয়সী শিশুদের ওপর যৌনতার ১৪টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একটি অভিযোগ আনা হয়েছে শিশু পর্নোগ্রাফির এবং সহিংসতার।

গত ফেব্রুয়ারিতে এ মামলার বিচারকাজ শুরু হয় রাজধানী দিলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওকুসে শহরে। এর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার। এদিন আদালতের শুনানিতে জনগণকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এর আগে গত মাসে এ মামলার সর্বশেষ শুনানি হয়।

ফারিয়া বলেছেন, চারজন ভিকটিমের সাক্ষ্যের ওপর ভিত্তি করে এই রায় দেওয়া হয়েছে। কিন্তু অন্য কোনো সাক্ষ্য আমলে নেওয়া হয়নি। পক্ষান্তরে ভুক্তভোগীদের পক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারাও আপিল করার কথা বলেছেন।

তাদের দাবি, ডাচবাচ যে ভয়াবহ অপরাধ করেছে তাতে তার সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত শাস্তি হওয়া উচিত। যে ইতিহাস তিনি লিখিয়েছেন তা পুরো জাতির জন্য তিক্ত। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ