শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দশম টিকা হিসেবে অনুমোদন পেল নোভাভ্যাক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য করোনা ভাইরাসের দশম টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার তৈরি এ টিকাকে অনুমোন দেওয়া হয়। খবর আরব নিউজের।

এদিকে, নোভাভ্যাক্স টিকার শর্তসাপেক্ষ অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সোমবার ইএমএ-এর পক্ষ থেকে তাদের বিশেষজ্ঞদের এমন সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোভাভ্যাক্স ভ্যাকসিন ইউরোপীয় মেডিসিন এজেন্সির আনুষ্ঠানিক অনুমোদন লাভের আগেই ইতোমধ্যে এই টিকার ২০০ মিলিয়ন ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

নোভাভ্যাক্স বলছে, তাদের টিকা উত্তর আমেরিকায় একটি ট্রায়ালে করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আগামী জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী কোম্পানিটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ