শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশসহ ৩ দেশ থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ৩১১৭ অমুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গত চার বছরে ৮ হাজার ২৪৪ জন অ-মুসলিম ভারতে নাগরিকত্বের আবেদন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১১৭ জন নাগরিকত্ব পেয়েছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমপি কেশব রাওয়ের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।

রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে লিখিত বক্তব্যে নিত্যানন্দ রায় বলেন, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে তিন দেশ থেকে ৮ হাজার ২৪৪ জন হিন্দু, শিখ, জৈন ও খ্রিষ্টান ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

আরেক এমপি আব্দুল ওয়াহাবের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্বের আবেদনের একটি সংখ্যাও জানিয়েছেন। তিনি জানান, এ বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১৬১ জন, আফগানিস্তান থেকে ১১৫২ জন, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে ২২৩ জন, নেপাল থেকে ১৮৯ জন ও রাষ্ট্রহীন ৪২৮ জনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

চীন থেকেও ১০ জন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ