শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিয়ানমারে খনি ধসে নিখোঁজ ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।

কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ