শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২০২১ সালে গুগল সার্চে শীর্ষে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের ফের ক্ষমতায় ফিরে আসাকে কেন্দ্র করে বছরজুড়েই আলোচনায় ছিলো আফগানিস্তান। এতেই গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটির নাম।

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছর ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান।

গুগলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ব্যবহারকারীরা সংবাদ সার্চ করার সময় আফগানিস্তানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। এরপরের অবস্থানগুলোতেই গেমস্টপ করপোরেশন এবং এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস-র মতো রেডিট স্টকের নাম রয়েছে।

ব্লুমবার্গ বলছে, তালেবানের ক্ষমতাগ্রহণের আগে গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় একে অপরের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল মূলত মেম স্টকস এবং ক্রিপ্টোকারেন্সি। তবে তালেবানের ক্ষমতা দখল এবং আফগান ভূখণ্ডের পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তান শীর্ষে উঠে আসে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। যদিও এর আগে বিভিন্ন প্রদেশে লড়াই করতে হয়েছে সশস্ত্র এ গোষ্ঠীকে।

নতুন সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। ফলে নানা ধরনের সংকটে থেকে বের হতে পারছে না আফগানিস্তান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ