শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওমিক্রন: ভারতে রাত্রিকালীন কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ভারতের মধ্যপ্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার এই রাত্রিকালীন কারফিউ জারি করেন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানান তিনি।

ভারতে এ পর্যন্ত ২১৬ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হলেও মধ্যপ্রদেশের কেউ করোনার নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হননি বলে এনডিটিভি জানিয়েছে।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।

গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ