শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দিনাজপুরে শীতের প্রকোপ, দুর্ভোগে অসহায় মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না। হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।

বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

পথচারীরা জানান, সকালে ঠাণ্ডা বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীত কমছে। রোদের কারণে শীতটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।

এর আগে বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪-৬ কিলোমিটার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ