মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

ব্যালেট পেপারে হাত দিলে কঠোর ব্যবস্থা: হবিগঞ্জের ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ।।

হবিগঞ্জ প্রতিনিধি>

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না, এবং ব্যালেট পেপারে দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন,  আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে- স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন।

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি অবহিতকরণ ও আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন,মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, রিটার্নিং কর্মকর্তা মোঃ আল মামুন,আব্দুস সাত্তার বেগ, আশরাফ আলী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ শাহ আলম, প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ