শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মার্কিন কূটনীতিককে গ্রেফতার করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভুয়া পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্ক। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার তুর্কি গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে তুরস্কের পুলিশ গ্রেফতার করে । পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, গত ১১ নভেম্বর ওই মার্কিন কূটনীতিককে প্রাথমিকভাবে ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করা হয়। ইস্তাম্বুল বিমানবন্দরে পাসপোর্ট হস্তান্তরের ঘটনাটি ঘটে। পাসপোর্ট দেওয়ার বিনিময়ে ওই মার্কিন কূটনীতিক ১০ হাজার ডলার পেয়েছেন। এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনায় জড়িত সিরিয়ান নাগরিককে তার নামের ‘আর এস’ আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, ওই কূটনীতিক লেবাননে মার্কিন দূতাবাসে কর্মরত। তাই তিনি তুরস্কে কূটনৈতিক সুরক্ষা পাবেন না। সেকারণেই তাকে গ্রেফতার করার অধিকার তুরস্কের আছে।

জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে মার্কিন কূটনীতিককে গ্রেফতারের তথ্য প্রকাশ করতে তুরস্কের পুলিশ কেন এক মাসের বেশি সময় নিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি দেশটির পুলিশ।

পর্যবেক্ষকদের মতে, এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো নয়। তার ওপর এভাবে তুরস্ক এক কূটনীতিককে গ্রেফতার করায় সম্পর্ক আরো খারাপ হতে পারে।

এ বিষয়ে আঙ্কারায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ