মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

ময়মনসিংহের খানকায়ে মাদানিয়ার বার্ষিক মাহফিল আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার ১১তম বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। তিন দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের ওয়ায়েজগন উপস্থিত থাকবেন।

ময়মনসিংহ সদরের মধ্যবাড়েরায় অবস্থিত শায়েখ আব্দুল মুমিন (শায়েখে ইমামবাড়ী) র. এর বিশিষ্ট খলিফা, মুফতি মাহবুবুল্লাহ প্রতিষ্ঠিত 'খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া'য় জুম্মার নামাজের ইমামতি করবেন, ভারত থেকে আগত আওলাদে রাসূল সায়্যিদ আযহার মাদানী।

২৩, ২৪, ও ২৫ (বৃহস্পতি, শুক্র ও শনিবার) ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত খানকা সংলগ্ন ময়দানে এটি অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক, খলিফা শায়েখে ইমামবাড়ী। সহ- সভাপতিত্ব করবেন, মাওলানা ইমদাদুল্লাহ, সাহেবযাদা, শায়েখে ইমামবাড়ী রহ.।

খানকার সালেকীন, জামিয়া শায়েখ আব্দুল মোমিন র. এবং জামিয়া হাফসা র. এর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলে
মহিলাদের জন্য ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১২টা, আলেম-উলামাদের জন্য ২৪ ডিসেম্বর (শুক্রবার) বাদ মাগরিব, ছাত্রদের জন্য ২৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে ১০টা, এবং পুরুষদের জন্য ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩টা থেকে পরবর্তী ২দিন ২৪ ও ২৫ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত বয়ান করা হবে।

২৬ ডিসেম্বর (রোববার) সকাল ৭টা ৩০মিনিটে এ আখেরি মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত ঘোষণা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ