শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৪ ঘণ্টায় বিশ্বে করোনার দাপট অনেক কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। ফলে বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৯০৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১১ জন।

এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৪৯৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৭১৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১৩ হাজার ১১৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৯ হাজার ৬৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৭৭৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩৮০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪৫৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ