শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জেরুসালেমে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না: বেনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে জেরুসালেমে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া এক ভাষণে নাফতালি বেনেট বলেন, এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিস্কার করে বলেছি যে যত দিন আমার নেতৃত্বে সরকার থাকবে তত দিন জেরুসালেমে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না।

জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, জেরুসালেম শুধুমাত্র একটি দেশের রাজধানী হবে। আর ওই রাষ্ট্রটি হলো ইসরায়েল। আমি যত দিন ক্ষমতায় থাকব তত দিন এ বিষয়টা বহাল থাকবে।

২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত জেরুসালেম শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেন। কিন্তু, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের ওই দূতাবাস আবার খুলবেন। তবে, এ মার্কিন দূতাবাস আবার খুলতে ইসরাইলের অনুমতি নিতে হবে।

কিন্তু, ইসরাইলি কর্তৃপক্ষ জেরুসালেম শহরে এ মার্কিন দূতাবাস খোলার বিষয়েও বিরোধীতা করছেন। কারণ, এ বিষয়টা বিশ্বাস করা হচ্ছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ওই মার্কিন দূতাবাস ব্যবহার করতে দেয়া হবে। এর মাধ্যমে এ বিষয়টা আরো বৈধতা পাবে যে পূর্ব জেরুসালেম শহর ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ