শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পশ্চিমা সমর্থিত নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের নির্বাচন কমিশন বিলুপ্ত করেছে তালেবান সরকার। এতদিন পশ্চিমা সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে এ কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হতো।

গত শনিবার (২৫ ডিসেম্বর) আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনো প্রয়োজন নেই। তবে আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে। এ ছাড়া সরকারের শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক আরও দুটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান বিলাল কারিমি।

এর আগে আফগানিস্তানের প্রাক্তন সরকারের নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করা দিয়েছিল তালেবান।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান অবস্থাতেই আগস্টে দেশটির নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে। সূত্র: আলজাজিরা, গার্ডিয়ান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ