মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

ফুটপাত দখল করে মাছ ও কাঁচা বাজার; জনসাধারণের দুর্ভোগ চরমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ নোনাছড়ি বাজারের ফুটপাত দখল করে অবৈধ ভাবে ঝুপড়ি দোকান, কাঁচা তরকারি ও মাছ বাজার বসিয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে। এতে নিত্য লেগেই থাকে তীব্র যানজট। পাশাপাশি দুর্ঘটনাও ক্রমশঃবেড়েই চলছে। সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী আহত হয়।

নোনাছড়ি বাজার দিয়ে যাওয়া রাস্তাটি বদরখালী টু কালারমারছড়া হয়ে গোরকঘাটা পৌরশহরে যাওয়ার প্রধান যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তায় চলাচল করে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্পের শত শত ছোট বড় গাড়ি। ফুটপাত দখল করে বাজার বসার কারণে চলাচলে অনেক ঝুঁকি নিতে হয়।

এ ফুটপাতের জায়গা উদ্ধার করে পথচারী ও গাড়ি চলাচলের সুন্দর ব্যবস্থা করে দিতে মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেন নোনাছড়ি এলাকার সচেতন মহল।

এব্যাপারে নোনাছড়ি বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি খুবই চেষ্টা করেছি কাঁচা তরকারি ও মাছ বিক্রয়ের জন্য মেইন রোড থেকে ভিতরে নির্দিষ্ট একটি বাজার স্থাপনের। ঠিক যায়গা না পাওয়ায় এতদিন হয়নি। তবে উপজেলা প্রশাসনের সহযোগীতায় আমরা নির্দিষ্ট একটি যায়গা ঠিক করেছি।

১মাসের মধ্যে কাজ শেষ হলে বাজার কমিটি ও দোকানদার মিলে ফুটপাত ছেড়ে দিয়ে নির্দিষ্ট করা ঐ স্থানে কাঁচা তরকারি ও মাছ বিক্রির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ