মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ
হবিগঞ্জ॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং সাগর দীঘির পশ্চিমপাড় খান বাংলায় আল-খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আরবিস’র ম্যানেজার নুরুল কবির, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।

আরো উপস্থিত ছিলেন, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশিববর আহমদ, আরশাদ হোসেন খান বিপলু,যুবলীগ নেতা শাহজাহান মিয়া প্রমুখ। দিনব্যাপী পরিচালিত চিকিৎসা ক্যাম্পে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ৫জন ডাক্তারের মাধ্যমে ৪শ রোগীকে চশমা, ঔষধ প্রদানসহ বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া চোখে ছানিপড়া ৩৫ জন রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ