শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদিতে আবারো বাধ্যতামূলক মাস্ক পরা ও সামাজিক দূরত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের শঙ্কায় সৌদি আরবে ফের নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এটি কার্যকর হবে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকায় জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার নিয়ম তুলে নিয়েছিল সৌদি প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদিতে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবে বুধবার (২৯ ডিসেম্বর) করোনায় একজনের মৃত্যু এবং নতুন করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সৌদিতে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত ৫ কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ